Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির কারণ জানে না জেএমআই হসপিটাল

দর বৃদ্ধির কারণ জানে না জেএমআই হসপিটাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানফ্যাকচারিং লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ সিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সিএসই ৪ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১১ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৭০ টাকা ৮০ পয়সা। ৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৯৩ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কতৃপক্ষ।

মুল সাইট থেকে

পুজিবাজার