Ortho Songbad আর্কাইভ

বান্দরবানে দুগ্রুপে সংঘর্ষে নিহত ৬

বান্দরবানে দুগ্রুপে সংঘর্ষে নিহত ৬
বান্দরবানের সদর উপজেলায় দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগমারাবাজারে হামলা চালায় সন্ত্রাসীরা। তাদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই ৬ জন মারা যায়। গুলিবিদ্ধ অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার