এমজেএলের মুনাফা বেড়েছে
পুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালানিখাতে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বিডি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২০) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।
মঙ্গলবার (০৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮১ টাকা। আগের বছর একই সময়ে যা হয়েছিল ১.৫১ টাকা। সে হিসাবে মুনাফা বেড়েছে ০.৩০ টাকা বা ২০ শতাংশ।
এছাড়া অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৯২ টাকা। আগের বছরের একই সময়ে ছিল ৪.৩৩ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.৫৯ টাকা বা ১৪ শতাংশ।
২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.০৬ টাকায়।