Ortho Songbad আর্কাইভ

সিলেট অঞ্চল প্রধানদের সঙ্গে্ অগ্রণী ব্যাংকের এমডির ভার্চুয়াল মিটিং।

সিলেট অঞ্চল প্রধানদের সঙ্গে্ অগ্রণী ব্যাংকের এমডির ভার্চুয়াল মিটিং।
অগ্রণী ব্যাংক লিমিটেড ,সিলেট সার্কেল এর কর্পোরেট শাখা, অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে এবং কো-অর্ডিনেশনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একটি ভার্চুয়াল মিটিং করা হয়।আ্জ ভার্চুয়াল মিটিংএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম।

ভার্চুয়াল সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, নিজাম উদ্দিন আহাম্মেদ চৌধুরী এবং মহাব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেন, এফ সি এ, সি এফ ও এবং হেড অফ আইসিসি যুক্ত ছিলেন।

সভায় সিলেট সার্কেল এর জুন ২০২০ ভিত্তিক পারফরমেন্স ও আগামী ডিসেম্বর ২০২০ এর টার্গেট নিয়ে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক মহোদয় তার আলোচনায় ব্যাংকের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

সকলকে সরকার ঘোষিত প্রনোদনা বিতরন বিষয়ে সঠিক পদক্ষেপ অনুরসনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। জুন ২০২০ এর অর্ধবার্ষিক সমাপনীতে সাফল্য জনক লক্ষ্যমাত্রা ধরে রাখা সহ আগামী ডিসেম্বর ২০২০ এর সমাপনীতে আরো বেশী ব্যাংকের মুনাফা অর্জনের লক্ষে নির্দেশনা প্রদান করেন এবং করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর কারনে ব্যাংকে কোন গ্রাহক যেন সেবা থেকে বঞ্চিত না হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত স্বাস্থ্যবিধি সঠিক ভাবে যেন পরিপালন করা হয় এর জন্য নির্দেশনা প্রদান করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার