Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরগ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৩৯৮ পিস ইয়াবা, ৫২ গ্রাম হেরোইন, ৩ কেজি ৫০৮ গ্রাম গাঁজা, ১৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার