Ortho Songbad আর্কাইভ

দর পতনের শীর্ষে ফিনিক্স ফাইন্যান্স

দর পতনের শীর্ষে ফিনিক্স ফাইন্যান্স
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৬ টির শেয়ারদর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফিনিক্স ফাইনান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ১০.১১ শতাংশ কমেছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। ফলে ফিনিক্স ফাইনান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

দর পতন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৭.০২ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টি কোম্পানির শেয়ারদর কমেছে ৬.৭৮ শতাংশ।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ডেল্টা ব্র্যাক হাইজিং, হা-ওয়েল টেক্সটাইল এবং প্রিমিয়ার লিজিং।

মুল সাইট থেকে

পুজিবাজার