Ortho Songbad আর্কাইভ

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়নি লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টিপাত

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়নি লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টিপাত
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকলেও তা এখনো তা সৃষ্টি হয়নি। এ ছাড়া, আগামী পাঁচ দিনে বাড়তে পারে বৃষ্টিপাত। আজ (৬ সেপ্টেম্বর) রাতে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি ঢাকা পোস্টকে বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি এখনো সৃষ্টি হয়নি। তবে আগামীকাল সন্ধ্যার মধ্যে তা তৈরি হতে পারে। লঘুচাপটি বাংলাদেশে প্রভাব ফেলবে না। এর প্রভাব থাকবে ভারতের তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে।

তিনি জানান, সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬৩ মিলিমিটার। পরবর্তী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

মুল সাইট থেকে

পুজিবাজার