Ortho Songbad আর্কাইভ

জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহ ভারতের 

জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহ ভারতের 
ভারত বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে আরও বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানিতে ভারতের সম্মতি আছে। বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানির জন্য ভারতের রাজনৈতিক সমর্থন ও সদিচ্ছা আছে। তারা এক্ষেত্রে আগ্রহী। তবে বাংলাদেশ ভারত থেকে গ্যাসও নিতে চাইবে। বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভারতীয় পক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে।

 

মুল সাইট থেকে

পুজিবাজার