Ortho Songbad আর্কাইভ

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৮৬

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৮৬
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১ হাজার ১৯৩ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৮৬ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে।

আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩০৫ জনে।

আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮১ হাজার ১২৯ জন। এর মধ্যে ১ হাজার ৬২৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৩৪ জন।

দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মুল সাইট থেকে

পুজিবাজার