খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ-রসায়ন খাত

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ-রসায়ন খাত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ওষুধ-রসায়ন খাত। এই সময়ে ডিএসইতে মোট লেনদেনের ৪৩.৮ শতাংশ অবদান রয়েছে এই খাতের। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে ব্যাংক খাতে ১২.২ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সাধারণ বিমা খাতে ৯.৭ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে টেলিকমিউনিকেশন খাতে ৭.২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৬.৭ শতাংশ, বিবিধ খাতে ৩.৬ শতাংশ, প্রকৌশল খাতে ৩.৪ শতাংশ, জীবন বিমা খাতে ৩.৪ শতাংশ, খাদ্য খাতে ২.৮ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৬ শতাংশ, বস্ত্র খাতে ১.৮ শতাংশ, আর্থিক খাতে ১.১ শতাংশ, আইটি খাতে দশমিক ৮ শতাংশ, পাট খাতে দশমিক ৪ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ২ শতাংশ, কাগজ, সিরামিক ও ট্যানারি খাতে দশমিক ১ শতাংশ করে লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন