করোনায় সিএমপির ডিসি মিজানুর রহমানের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর (সিএমপি) গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।
আজ সোমবার (১৩ জুলাই) ভোরে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পুলিশ সদরদপ্তরের এআইজি (এসপি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লিখেছেন, অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার প্রিয় সহকর্মী সিএমপি ডিবিতে কর্মরত পুলিশ সুপার (ডিসি) মিজানুর রহমান মিজান (২২তম বিসিএস) আজ ভোর বেলায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
এই পুলিশ কর্মকর্তা জনসাধারণের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষা, লকডাউন কার্যকর, সচেতনতা সৃষ্টি, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও ত্রাণবিতরণ ইত্যাদি ক্ষেত্রে সরাসরি মাঠ পর্যায়ে থেকে তদারকি করেছেন।
ডিবির উপ কমিশনার মিজানুর রহমান গত ২৩ জুন থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ছিলেন। সেদিন থেকেই তিনি রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।