Ortho Songbad আর্কাইভ

রিলায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে

রিলায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ০১ পয়সা।

প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ৪৪ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৯৫ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৯ টাকা ৮৮ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার