Ortho Songbad আর্কাইভ

করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৬৩

করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৬৩
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৪২৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ১৬৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন এক লাখ ৯০ হাজার ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ তিন হাজার ২২৭ জন।

আজ মঙ্গলবার, ১৪ জুলাই, দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৪৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৫১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

মুল সাইট থেকে

পুজিবাজার