২০ ঘণ্টা বন্ধ থাকবে ডাচ-বাংলার ‘রকেট’ সেবা

২০ ঘণ্টা বন্ধ থাকবে ডাচ-বাংলার ‘রকেট’ সেবা
ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রকেট’ এর সিস্টেম আপগ্রেডেশনের কারণে ২০ ঘণ্টা সেবা বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ‘রকেট’ এর সেবা নিতে পারবেন না গ্রাহকরা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ বিষয়টি জানিয়েছেন।

এক নোটিশে ডাচ-বাংলা ব্যাংক জানায়, মোবাইল ব্যাংকিংয়ের সিস্টেম আপগ্রেডেশনের কারণে ‘রকেট’ এর সঙ্গে সংশ্লিষ্ট সব সেবা আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।

ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশে প্রথম ২০১১ সালের ৩১ মার্চ মোবাইল ব্যাংকিং ডাচ-বাংলা ‘মোবাইল ব্যাংক’ চালু করে। যেটি বর্তমানে রকেট নামে পরিবর্তন করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো