বিশ্ব অর্থনীতিকে ডলারের প্রভাবমুক্ত করতে হবে: পুতিন

বিশ্ব অর্থনীতিকে ডলারের প্রভাবমুক্ত করতে হবে: পুতিন
বিশ্ব অর্থনীতিকে ডলারের প্রভাবমুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (১২ সেপ্টেম্বর) মস্কোতে রাশিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এ কথা বলেন পুতিন।

ওই সভায় পুতিন আগামী তিন বছরের জন্য রাশিয়ার বাজেট নিয়ে আলোচনা করেন। অবকাঠামোগত উন্নয়ন ও দেশটির বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয় ওই সভায়।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতিকে গতিশীল করতে একে ডলারের প্রভাবমুক্ত করতে হবে।

পুতিন বলেন, সময় এসেছে ডলারের বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তা করা। কয়েকটি দেশ ডলারের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এখনই বিকল্প চিন্তা করতে হবে বিশ্ববাসীকে। সূত্র: সিএনএন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না