Ortho Songbad আর্কাইভ

দর পতনের শীর্ষে সিটি ব্যাংক

দর পতনের শীর্ষে সিটি ব্যাংক
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১৯ বারে ৩ লাখ ৩৪ হাজার ৭১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৪ লাখ ২৪ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পপুলার লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫ বারে ৬৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার ৫৩ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা তুং হাইয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি ৬৬ বারে ৩ লাখ ৬৪ হাজার ২৯০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ ৯৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- লিব্রা ইনফিউশনসের ৪ দশমিক ২২ শতাংশ, এডিএন টেলিকম ৪ দশমিক ১৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩ দশমিক ৮৪ শতাংশ, বিডি অটোকার্ডসের ৩ দশমিক ৮২ শতাংশ, ইউসিবি ব্যাংকের ৩ দশমিক ৭০ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৩ দশমিক ৬৭ শতাংশ ও কেয়া কসমেটিকসের ৩ দশমিক ৪৪ শতাংশ শেয়ার দর কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার