Ortho Songbad আর্কাইভ

কর্ণফুলি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

কর্ণফুলি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কর্ণফুলি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য এ জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচিত বছরে সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ২৫ পয়সা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ২২ পয়সা।

আগামী ২ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ আগস্ট ।

মুল সাইট থেকে

পুজিবাজার