Ortho Songbad আর্কাইভ

দর পতনের শীর্ষে বে লিজিং

দর পতনের শীর্ষে বে লিজিং

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১০৭টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে বে লিজিংয়ের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, আগের কার্যদিবস বুধবার বে লিজিংয়ের ক্লোজিং দর ছিল ২৫ টাকা ৩০ পয়সা। আজ (বৃহস্পতিবার) লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩ টাকা ৯০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৫.৫৩ শতাংশ। এর মাধ্যমে বে-লিজিং ডিএসইর দরপতন তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে।

দর পতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিমটেক্সের শেয়ারদর আজ ৩.৬২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ঢাকা ডায়িংয়ের শেয়ারদর কমেছে ৩.৬০ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, জেমিনি সী ফুড, বিডি ওয়েল্ডিং, ফারইস্ট নিটিং, ইউনাইটেড ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স।

মুল সাইট থেকে

পুজিবাজার