Ortho Songbad আর্কাইভ

ইস্টার্ন হাউজিংয়ের নগদ লভ্যাংশ ঘোষণা

ইস্টার্ন হাউজিংয়ের নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারের তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য নগদ ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।


বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৯ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর।

ডিএসই’র দেওয়া তথ্য বলছে, ২০২০ ও ২০২১ অর্থবছরে বিনিয়োগকারীদের নগদ ১৫ শতাংশ করে লভ্যাংশ দিয়েছিল ইস্টার্ন হাউজিং। ২০১৮ সালে সর্বোচ্চ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ওই বছর ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার