অক্সফোর্ড ভ্যাকসিনের কার্যকারিতা রিপোর্ট সোমবার

অক্সফোর্ড ভ্যাকসিনের কার্যকারিতা রিপোর্ট সোমবার
বিশ্ব জুড়ে আশার আলো সঞ্চারকারী অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতার প্রাথমিক রিপোর্ট প্রকাশিত হবে আগামী সোমবার।

জানা গেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা প্রতিষেধক ‘এজেডডি১২২২’ (আগে নাম ছিল চ্যাডক্স-১) এর প্রথম ধাপের হিউম্যান ট্রায়ালের রিপোর্ট সোমবার ল্যানসেট পত্রিকায় প্রকাশিত হবে। বায়োফার্মা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকাকে সঙ্গে নিয়ে প্রতিষেধকটি তৈরি করছে অক্সফোর্ড। খবর আনন্দবাজারের।

ল্যানসেটের পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে প্রকাশ করা হচ্ছে রিপোর্টটি। এই গবেষণার নেতৃত্বে রয়েছেন বিজ্ঞানী সারা গিলবার্ট। ইবোলা প্রতিষেধক তৈরিতেও পথ দেখিয়েছিলেন তিনি।

এ ক্ষেত্রেও এজেডডি১২২২-এর সাফল্য নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত গবেষকদের একাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জুন মাসে জানিয়েছিল, সব চেয়ে বেশি আশার আলো দেখাচ্ছে ‘অ্যাস্ট্রাজেনেকার এজেডডি১২২২’।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি