‘জিনেদিন জিদান স্বর্গ থেকে পাওয়া আশীর্বাদ’

‘জিনেদিন জিদান স্বর্গ থেকে পাওয়া আশীর্বাদ’
দুই বছর পর জিনেদিন জিদানের হাত ধরে আবার লা লিগার শিরোপার দেখা পেল রিয়াল মাদ্রিদ। এই সাফল্যে ফরাসি কোচের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। তার ভাষায়- জিদান স্বর্গ থেকে পাওয়া আশীর্বাদ।

নিজেদের মাঠে বৃহস্পতিবার রাতে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারানোর মাধ্যমে লা লিগা শিরোপা জয়ের আনন্দে মাতে রিয়াল। গত দুই মৌসুম চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লিগ শিরোপা হারিয়েছিল দলটি। এই নিয়ে ৩৪ বার স্পেনের শীর্ষ লিগের শিরোপা জিতল মাদ্রিদের ক্লাবটি।

শিরোপা নিশ্চিত করতে দুই ম্যাচে দুই পয়েন্টের দরকার ছিল রিয়ালের। ভিয়ারিয়ালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তা নিশ্চিত করল জিদানের দল।

এই নিয়ে রিয়ালের কোচ হিসেবে ২০৯টি ম্যাচে ১১টি শিরোপা জিতলেন জিদান। ঈর্ষণীয় সাফল্যে তারকা এই কোচের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রিয়াল সভাপতি পেরেজ, “তিনি প্রতি ১৯টি ম্যাচে একটি করে শিরোপা জিতেছেন।”

“তিনি স্বর্গ থেকে পাওয়া এক আশীর্বাদ। আশা করি, তিনি আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে থাকবেন। মানুষ যত পারে তার সমালোচনা করতে পারে, তিনিও শিরোপা জিতে যাবেন।”

অধিনায়ক সের্হিও রামোসেরও প্রশংসা করেছেন পেরেজ। তার চাওয়া রিয়ালেই শেষ করুক স্প্যানিশ এই ডিফেন্ডার।

“আমি নিশ্চিত রামোস মাদ্রিদেই ক্যারিয়ার শেষ করবে। সে আমাদের কাছে অধিনায়কের চেয়ে বেশি কিছু। অসাধারণভাবে সে দলের নেতৃত্ব দিয়ে আসছে।”

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের