ঈদে ওয়াকার ফুটওয়্যারে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়

ঈদে ওয়াকার ফুটওয়্যারে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ওয়াকার ফুটওয়্যারে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় ডিজাইনের হরেক রকমের জুতা। সেই সাথে পণ্য কেনার উপর ১৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে আরএফএল গ্রুপের জুতার ব্রান্ড ওয়াকার এ।

ওয়াকার ফুটওয়্যার এর প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান বলেন, এবারের ঈদ উপলক্ষে ক্রেতারা ওয়াকার ফুটওয়্যারের শোরুম থেকে এক জোড়া জুতা কিনলে ৫ শতাংশ ছাড়, দুই জোড়া কিনলে ১০ শতাংশ ছাড় এবং তিন জোড়া কিনলে ১৫ শতাংশ ছাড় পাচ্ছেন। এছাড়া দেশের জনপ্রিয় ই-কমার্স সাইট ‘অথবা ডটকম’ থেকে নির্দিষ্ট ডিজাইনের জুতা কিনলে মিলছে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।

তিনি আরও বলেন, ওয়াকার ফুটওয়্যার সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে সব বয়সীদের জন্য জুতা উৎপাদন করে। আমাদের সবসময় লক্ষ্য থাকে নারী-পুরুষ ও শিশুদের রুচি অনুযায়ী নতুন নতুন ডিজাইনের পণ্য উপহার দেওয়া। এজন্য আমাদের রয়েছে একদল নিজস্ব দক্ষ ডিজাইনার।
বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ৭০টি শোরুম রয়েছে ওয়াকার ফুটওয়্যারের। এসব শোরুমে লেডিস, জেন্টস এবং কিডস এই তিন ক্যাটাগরিতে প্রায় সাড়ে ছয়শো আকর্ষণীয় ডিজাইনের পণ্য প্রদর্শিত হচ্ছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল সু, স্পোর্টস সু, কিডস সু ও সব বয়সীদের জন্য আকর্ষনীয় ডিজাইনের জুতা। পাশাপাশি রয়েছে ব্যাগ, মানিব্যাগ, বেল্টসহ নানা ধরনের ফ্যাশন এক্সেসরিজ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি