চলে গেলেন সাবেক এমপি আশরাফ

চলে গেলেন সাবেক এমপি আশরাফ
বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আশরাফ হোসেন (৮০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিনগত রাত ৩টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মো. আশরাফ দীর্ঘদিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আশরাফের ঘনিষ্ট রাজনৈতিক সহকর্মী একেএম মোশফেকুস সালেহীন পাইলট সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৫ দিন আগে মো. আশরাফকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তবে সম্প্রতি সময়ে তার হার্টের সমস্যা বেশি হচ্ছিল। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে একপর্যায়ে তিনি মারা যান।

সূত্রে জানা গেছে, বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত খুলনা-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে চারবার নির্বাচিত হয়েছেন মো. আশরাফ। এ ছাড়া তিনি দলটিতে একসময়ে যুগ্ম মহাসচিব পদেও ছিলেন।

শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সভাপতিও হয়েছিলেন। ওয়ান-ইলেভেনের সময় সংস্কারপন্থী হওয়ার অভিযোগ থাকায় বিএনপির সঙ্গে সম্প্রতি তার সম্পৃক্ততা ছিল না বলে সূত্রে জানা গেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা