নতুন ২৭৪৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪২

নতুন ২৭৪৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪২
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ হাজার ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় ৪২ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ২৫৪ জনের। মোট মারা গেছেন ২ হাজার ৭৫১ জন।

আজকের ব্রিফিংয়ে বলা হয়, নতুন করে মারা যাওয়া ৪২ জনের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ১২ জন।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২০২ জন।

গতকাল মঙ্গলবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ৫৭ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪১ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১২ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন ১২ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ৬৬ হাজার ৬০৯টি নমুনা।

দেশে ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘নিজেকে সুরক্ষিত রাখুন। পরিবারকে সুরক্ষিত রাখুন। মাস্ক পরার বিষয়ে মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই মাস্ক পরুন।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো