Ortho Songbad আর্কাইভ

হাইকোর্টে আরও একটি ভার্চুয়াল বেঞ্চ গঠন

হাইকোর্টে আরও একটি ভার্চুয়াল বেঞ্চ গঠন
 

ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরি মামলা শুনানির জন্য আরও একটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি ভবানী প্রসাদ সিংহের বেঞ্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের আওতাধীন বিষয় ছাড়া অতি জরুরি সব ধরনের ফৌজদারি মোশন ও তৎসংক্রান্ত আদেশের বিরুদ্ধে ফৌজদারি আপিল মঞ্জুরির আবেদনপত্র এবং জামিন সংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করবেন।

এর আগে গত ৫ জুলাই দুটি ও ১৫ জুন পৃথক বিজ্ঞপ্তিতে ১৩টি বেঞ্চ গঠন করার কথা জানানো হয়েছিল। এ নিয়ে হাইকোর্টে মোট ১৬টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হল।

মুল সাইট থেকে

পুজিবাজার