দেশে করোনা থেকে সুস্থ ১ লাখ ২০ হাজার ছাড়াল

দেশে করোনা থেকে সুস্থ ১ লাখ ২০ হাজার ছাড়াল
করোনা আক্রান্ত ও মৃত্যুর তালিকা দেশে দিন দিন বড় হওয়ার পাশাপাশি সুস্থদের সংখ্যাও বাড়ছে আশা জাগানিয়া হারে। সরকারি হিসেবে করোনাজয়ীদের সংখ্যা এরই মধ্যে ১ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে।

কভিড-১৯ নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৬৭ জন মানুষ। তাতে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৯৭৬ জনে।

করোনা থেকে সুস্থতার সংখ্যা ৫০ হাজার ছাড়ায় গত ২৬ জুন। এর আঠারো দিনের মাথায় অর্থাৎ ১৪ জুলাই সুস্থদের সংখ্যা লাখ ছাড়ায়; এদিন করোনাজয়ীদের সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ২২৭ জন। সেখান থেকে ১ লাখ ২০ হাজার ছাড়াতে সময় লাগলো ১০ দিন।

এই দশ দিনে দেশে করোনাভাইরাসে সংক্রমণ পাওয়া গেছে ২৮ হাজার ৬০১ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪১২ জনের।

গত একদিনে ১২ হাজার ২৭ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৫৪৮ জনের শরীরে। মৃত্যু হয়েছে ৩৫ জনের।

সবশেষ চব্বিশ ঘণ্টার হিসেবে দেশে করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.১৯ শতাংশ, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ এবং সুস্থতার হার ৫৫.৩৩ শতাংশ।

সুস্থ ও মৃত্যুর সংখ্যা বাদ দিলে দেশে বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনা রোগী আছে প্রায় ১ লাখ ২১ হাজার।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো