কম্পিউটার উৎসব কম্পিউটেনিগমা ২০২০ অনুষ্ঠিত

কম্পিউটার উৎসব কম্পিউটেনিগমা ২০২০ অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

ডিপার্টমেন্ট এবং কম্পিউটার ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় কম্পিউটার উৎসব কম্পিউটেনিগমা ২০২০। এবারের প্রতিপাদ্য ছিল ‘প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যাওয়া এবং চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং প্রস্তুতি গ্রহণ’।

প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন, এনডিসি, পিএসসি (অব.)। পরে তিনি উৎসবে আয়োজিত প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের শতাধিক শিক্ষার্থী ব্যক্তিগত ও দলগতভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বুট সকার, বুট রেসিং, লাইন ফলোয়ার রোবোট কনটেস্ট, প্রোগ্রামিং কম্পিটিশন, আইটি বিজনেস কেস স্টাডি কম্পিটিশনসহ ১০টি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত অলিম্পিয়াড আয়োজিত হয়।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনীর হাসান, প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন (অব.), রেজিস্ট্রার কর্নেল সুমন কুমার বড়ুয়া, পিএসসি (অব.)। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- খাজা মো. আনাস খান, কান্ট্রি ম্যানেজার, গিগাবাইট; মির সাব্বির আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, এন্ডিংসিন; এসকে তানভির আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, সেবা ডট এক্সওয়াইজেড।

এ সময় অরেঞ্জ বিডি, রিঙ্গার সফট লিমিটেড, ফোর কে সফটওয়ার, আইপিআইটি লিমিটেডের সাথে বাইউস্টের পৃথক পৃথক চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বাইউস্টের পক্ষে রেজিস্ট্রার কর্নেল সুমন কুমার বড়ুয়া, পিএসসি (অব.) চুক্তিতে স্বাক্ষর করেন।

সহযোগী পার্টনার হিসেবে ই ভ্যালি, আইসিটি ডিভিশন, কুমিল্লা সিটি করপোরেশন, আইইইই বাংলাদেশ চ্যাপ্টার, টেলিটক, সোশ্যাল মিডিয়া রিচআউট পার্টনার, গিগাবাইট, থ্রিডি লিমিটেড, প্রথম আলো, দি ডেইলি স্টার, এবিসি রেডিও, সময় টেলিভিশন, বাংলা ট্রিবিউন এবং রিঙ্গার সফট লিমিটেড যুগপৎভাবে এ আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো