খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ খাত

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ খাত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ওসুধ-রসায়ন খাত। এই খাতে বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৮ শতাংশ অবদান রয়েছে।





ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, ১৬.৭ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। বিবিধ খাতে ১৫.২ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।





তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা-আবাসন খাতে ৭.১ শতাংশ, বস্ত্র খাতে ৬.৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৬.২ শতাংশ, কাগজ খাতে ৫.৭ শতাংশ, আইটি খাতে ৫ শতাংশ, সিরামিকস খাতে ৩.৬ শতাংশ, আর্থিক খাতে ৩.৫ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ২.৯ শতাংশ, খাদ্য খাতে ২.৮ শতাংশ, জীবন বিমা খাতে ১.৯ শতাংশ, সিমেন্ট খাতে ১.৩ শতাংশ, সিমেন্ট খাতে ১.৩ শতাংশ, ব্যাংক খাতে ১.১ শতাংশ, টেলিকমিউনিকেশন ও সাধারণ বীমা খাতে দশমিক ৮ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৬ শতাংশ ও পাট খাতে দশমিক ২ শতাংশ লেনদেন হয়েছে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন