Ortho Songbad আর্কাইভ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খাবার পেল সুবিধাবঞ্চিত শিশুরা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খাবার পেল সুবিধাবঞ্চিত শিশুরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুবিধা বঞ্চিত দুই শতাধিক শিশুর মাঝে খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নালোড়ন বাংলাদেশ’।





রোববার (০৯ অক্টোবর) স্বপ্নালোড়ন বাংলাদেশের ইস্কাটন ও মিরপুর ক্যাম্পে এসব খাবার বিতরণ করা হয়। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক,কান ও গলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার উপস্থিত ছিলেন।





ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে শিশুদের মিষ্টিমুখ করায় স্বপ্নালোড়ন বাংলাদেশ। পরে শিশুদের হাতে দুপুরের খাবার তুলে দেওয়া হয়।


মুল সাইট থেকে

পুজিবাজার