Ortho Songbad আর্কাইভ

মেট্রোপলিটন চেম্বারের মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ

মেট্রোপলিটন চেম্বারের মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (মেট্রোপলিটন চেম্বার) মাসব্যাপী ‘বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রফতানি মেলা’ (বিআইটিইএফ-২০২২) আজ সোমবার (১০ অক্টোবর)।





চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়ি আউটার স্টেডিয়ামে এ মেলা অনুষ্ঠিত হবে।





মেট্রোপলিটন চেম্বার জানিয়েছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে সোমবার সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করবেন।





অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান।





চেম্বারের ভারপ্রাপ্ত সচিব মো. জয়নুল আবেদীন জানান, সোমবার থেকে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক এ বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলায় দেশ-বিদেশের পণ্য প্রদর্শিত হবে বলে জানান তিনি।


মুল সাইট থেকে

পুজিবাজার