Ortho Songbad আর্কাইভ

১০ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

১০ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

দূর্গাপুজা, মিলাদুন্নবী ও সাপ্তাহিক সরকারি ছুটিসহ টানা ১০ দিন দেশের একমাত্র চারদেশিয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধের পর পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।


টানা ১০ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদর-ই খুদা মিলন বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।


বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও চার দেশের পাসপোর্টে যাতায়াত করা যাত্রীদের ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেসন) নজরুল ইসলাম।

মুল সাইট থেকে

পুজিবাজার