Ortho Songbad আর্কাইভ

দুই কোম্পানির পর্ষদ সভা আজ

দুই কোম্পানির পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ সোমবার (১০ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হবে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানি দুইটি হলো- বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি ও দেশবন্ধু পলিমার।


কোম্পানি দুইটির মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির পরিচালনা পর্ষদ সভা সোমবার দুপুর আড়াইটায় এবং দেশবন্ধু পলিমারের বোর্ড সভা এ দিন বেলা তিনটায় অনুষ্ঠিত হবে।


কোম্পানি দুইটির পরিচালনা পর্ষদ সভায় ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

মুল সাইট থেকে

পুজিবাজার