Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ ঘোষণা করেছে দেশবন্ধু পলিমার

লভ্যাংশ ঘোষণা করেছে দেশবন্ধু পলিমার
কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচ্য বছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

গতকাল (১০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি এনএভি হয়েছে ১৮ টাকা ২১ পয়সা। আগামী ১৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার