বীমা কোম্পানিগুলোর সাথে মতবিনিময় করবে আইডিআরএ

বীমা কোম্পানিগুলোর সাথে মতবিনিময় করবে আইডিআরএ

সকল লাইফ ও ননলাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।


মঙ্গলবার (১০ অক্টোবর) এ সংক্রান্ত একটি নোটিশ বীমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।


আইডিআরএ’র ওই নোটিশ অনুসারে, আগামী ১৬ অক্টোবর ২০২২ তারিখ সকাল ১১টায় সকল লাইফ বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।


অন্যদিকে সকল নন-লাইফ বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর ২০২২ তারিখ সকাল ১১টায়।


কর্তৃপক্ষের সভাকক্ষ-১ এ উক্ত মতবিনিময় সভা দু’টি আয়োজন করা হয়েছে। উভয় মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।


কর্তৃপক্ষের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ আলম স্বাক্ষরিত ওই নোটিশে সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মতবিনিময় সভায় অংশ নিতে বলা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ