Ortho Songbad আর্কাইভ

ডিএসইর পিই রেশিও কমেছে ০.৮০ শতাংশ

ডিএসইর পিই রেশিও কমেছে ০.৮০ শতাংশ


সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) (১০ থেকে ১৩ অক্টোবর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৮০ শতাংশ কমেছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।


তথ্য মতে, আলোচ্য সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৯৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৮৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১২ পয়েন্ট বা ০.৮০ শতাংশ কমেছে।


অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার