Ortho Songbad আর্কাইভ

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে বিআইএফসি

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে বিআইএফসি
নির্ধারিত সময়ের আগেই স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স (বিআইএফসি) লিমিটেড। রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৭ অক্টোবর, সোমবার স্পট মার্কেটে লেনদেন করবেন এই কোম্পানি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৯ অক্টোবর, বুধবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ অক্টোবর, বৃহস্পতিবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার