Ortho Songbad আর্কাইভ

যমুনা ব্যাংকের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

যমুনা ব্যাংকের পর্ষদ সভার তারিখ নির্ধারণ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর, বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

যেখানে কোম্পানিটির আগের প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৩২ পয়সা।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার