Ortho Songbad আর্কাইভ

টানা চুতর্থ দিনে দরপতন পুঁজিবাজারে, কমেছে লেনদেন

টানা চুতর্থ দিনে দরপতন পুঁজিবাজারে, কমেছে লেনদেন

দেশের শেয়ারবাজারে আগের কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ অক্টোবর) টানা পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। এ নিয়ে দরপতন টানা চতুর্থ দিনে গড়ালো।





বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ৬ হাজার ৪০০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ০.০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৬ পয়েন্টে, ডিএস৩০ সূচক ০.১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।





ডিএসইতে মোট ৩৬৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১০০ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২২০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।





ডিএসইতে আজ মোট ১ হাজার ৫ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকা।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার