Ortho Songbad আর্কাইভ

আফতাব অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

আফতাব অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর, দুপুর ২টা ৪৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিটি আগের বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার