Ortho Songbad আর্কাইভ

ইস্টার্ন হাউজিংয়ের সর্বোচ্চ দর পতন

ইস্টার্ন হাউজিংয়ের সর্বোচ্চ দর পতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৬৭ প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে ইস্টার্ন হাউজিংয়ের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।





সূত্র মতে, বুধবার (১৯ অক্টোবর) ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ১৩ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন হাউজিং ডিএসইর দরপতন তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে।





তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের (বিবিএস) শেয়ারদর ৯ দশমিক ৮২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইন্দোবাংলা ফার্মার শেয়ারদর কমেছে ৯ দশমিক ১৩ শতাংশ।





ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেএমআই হসপিটাল, বসুন্ধরা পেপার, এপেক্স ফুডস, ফারইস্ট নিটিং, অ্যাডভেন্ট ফার্মা, ওরিয়ন ফার্মা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।


মুল সাইট থেকে

পুজিবাজার