Ortho Songbad আর্কাইভ

ইতালি প্রবাসীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময়

ইতালি প্রবাসীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময়

ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার (১৮ অক্টোবর) রোমের এক হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।





সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ হাবিবুর রহমান।





এ সময় ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল-এর জেনারেল ম্যানেজার ইকবাল হাসান জনি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি এসআরএল-এর ম্যানেজার মোঃ হামিদ আলম, প্লাসিড এক্সপ্রেস এসআরএল-এর সিইও নিকো টমি, জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল-এর ম্যানেজিং ডাইরেক্টর কাজী মোঃ মিজানুর রহমানসহ ব্যবসায়িক নেতৃবৃন্দ ও রোমে বসবাসরত বাংলদেশী কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


মুল সাইট থেকে

পুজিবাজার