Ortho Songbad আর্কাইভ

ইউনাইটেড পাওয়ারের পর্ষদ সভা ২৭ অক্টোবর

ইউনাইটেড পাওয়ারের পর্ষদ সভা ২৭ অক্টোবর
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ অক্টোবর, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৭০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার