ভিডিও কনফারেন্সে এনআরবিসি ব্যাংকের দ্বিতীয় ইজিএম অনুষ্ঠিত
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর ২য় বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার, ২৬ জুলাই ২০২০, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সভার সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক লকিয়তউল্লাহ। সভায় ব্যাংকের আর্টিকেলসের কিছু ধারার সংশোধন করা হয়েছে।
ভার্চুয়াল এই সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান অন্যান্য পরিচালকসহ সম্মানিত স্পন্সর ও শেয়ারহোল্ডারবৃন্দ। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন উপস্থিত ছিলেন।