Ortho Songbad আর্কাইভ

মুন্নু অ্যাগ্রোর পর্ষদ সভার তারিখ নির্ধারণ

মুন্নু অ্যাগ্রোর পর্ষদ সভার তারিখ নির্ধারণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু অ্যাগ্রো মেশিনারজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর, বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিটি আগের বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার