Ortho Songbad আর্কাইভ

প্রথম প্রান্তিক প্রকাশ করলো জিল বাংলা সুগার মিলস

প্রথম প্রান্তিক প্রকাশ করলো জিল বাংলা সুগার মিলস

খাদ্য ও আনুষাঙ্গিক খাতের পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জিলবাংলা সুগার মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই ২২ - সেপ্টেম্বর ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।


প্রথম প্রান্তিকে (জুলাই ২০২২-সেপ্টেম্বর ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ টাকা ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৯ টাকা ৯৬ পয়সা।


একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) লোকসান হয়েছে ৯২৬ টাকা ৯৫ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার