লভ্যাংশ ঘোষণা করেছে রেনাটা লিমিটেড

লভ্যাংশ ঘোষণা করেছে রেনাটা লিমিটেড

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেড। যেখানে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৪৭ শতাংশ লভ্যাংশ দেবে। এর ১৪০ শতাংশ নগদ এবং বাকী ৭ শতাংশ বোনাস।





আজ (শনিবার) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।





কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।





সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৭ টাকা ৬৮ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৪৭ টাকা ২২ পয়সা।





আগামী ১৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন