জেসিআই ঢাকা ওয়েস্ট ব্যাটেল অব দ্যা ব্রাশ ৫.০ অনুষ্ঠিত

জেসিআই ঢাকা ওয়েস্ট ব্যাটেল অব দ্যা ব্রাশ ৫.০ অনুষ্ঠিত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের উদ্যোগে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো জমকালো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ব্যাটেল অব ব্রাশ ৫.০’।





শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।





রাজধানীর ৪০টির বেশি স্কুলের প্রায় দুই শতাধিক সক্ষম, শারীরিক-মানসিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোর একই প্লাটফর্মে এই প্রতিযোগিতায় অংশ নেয়। এই কর্মসূচির লক্ষ্য হলো- দেশের জন্য আরও সক্রিয়, উদ্ভাবনী এবং সচেতন ভবিষ্যত প্রজন্ম তৈরি করা।





অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপচার্য প্রফেসর ড. শহীদ আখতার হোসেন। বিশেষ অতিথি জাতীয় মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার ও বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার সাথিরা জাকির জেসী। অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্ট প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল।









আয়োজনটির বিচারক হিসেবে ছিলেন বরেণ্য চিত্রশিল্পী মেহেদী হক, মোরশেদ মিশু, রীশাম শাহাব তীর্থ এবং বিশ্বজিৎ গোস্বামী।





ব্যাটেল অব দ্যা ব্রাশ ৫.০ এর প্রধান পরামর্শক জেসিআই বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জিয়াউল হক ভূইয়া। সহ-আহ্বায়ক ছিলেন তানভীর হাসান, নাঈম আখতার, একে আজাদ রাফি এবং সুজাউর রহমান ইমন।





জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি।





বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ২৫টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বৃহৎ এবং প্রাচীনতম।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা