১১০ বিলিয়ন ডলার হারিয়ে এখনো বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

১১০ বিলিয়ন ডলার হারিয়ে এখনো বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক
বিপুল অঙ্কের অর্থ হারিয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্থান এখনো ধরে রেখেছেন স্পেসএক্স ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। মাত্র এক বছরেরও কম সময়ে তিনি হারিয়েছেন ১১০ বিলিয় ডলারের বেশি। টেসলার শেয়ারের দাম কমায় মূলত তাকে এই অর্থ হারাতে হয়েছে। রোববার (২৩ অক্টোবর) বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বছরের নভেম্বরে ইলন মাস্কের সম্পদ বেড়ে দাঁড়ায় ৩২০ বিলিয়ন ডলারে। তবে চলতি সপ্তাহে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্কের সম্পদ কমে দাঁড়িয়েছে ২০৯ বিলিয়ন ডলারে। টেসলার শেয়ারের উঠানামা করায় এ পরিসংখ্যান সামনে এসেছে।

জানুয়ারি থেকে টেসলার শেয়ার মূল্য কমেছে ৪৬ শতাংশ। সবশেষ লেনদেনের তথ্য অনুযায়ী কোম্পানিটির মূল্য দাঁড়িয়েছে ৬৭২ বিলিয়ন ডলারে। যদিও গত বছরের অক্টোবরে এটির মূল্য ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।

চলতি বছরের শুরুতে কিছু শেয়ার বিক্রির পর ইলন মাস্কের টেসলার মোট শেয়ার রয়েছে ১৫৫ মিলিয়ন, যা মোট শেয়ারের ১৫ শতাংশের কম।

তাছাড়া এক বছরেরও কম সময়ে টেসলা ও স্পেসএক্সের সম্পদ কমেছে ৩৫ শতাংশ। দুই প্রতিষ্ঠানের শুধু এই মাসেই কমেছে ২৮ বিলিয়ন ডলারের সম্পদ। তারপরও শীর্ষ স্থান ধরে রেখেছেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না