Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ দেবে না কেঅ্যান্ডকিউ

লভ্যাংশ দেবে না কেঅ্যান্ডকিউ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না।





বুধবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।





সূত্র মতে, সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ৯২ পয়সা।





গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল টাকা পয়সা।





কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর ২০২২।


মুল সাইট থেকে

পুজিবাজার