আয়-লভ্যাংশ বাড়িয়েছে ন্যাশনাল পলিমার
গত বছরের তুলনায় আয় ও লভ্যাংশ বাড়িয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের ন্যাশনাল পলিমার লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
আজ বুধবার (২৬ অক্টোবর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭১ পয়সা।
এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬২ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।